Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুবি শিক্ষক সমিতির দাবি বাস্তবায়নে কমিটি

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষক সমিতির যেসব যৌক্তিক দাবি রয়েছে সেগুলা বাস্তবায়নে আমরা পদক্ষেপ নিচ্ছি

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৮:০০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির উপস্থাপিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২২ এপ্রিল) উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক উপস্থাপিত দাবিসমূহ যৌক্তিকতার ভিত্তিতে বাস্তবায়নে উপাচার্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপগুলোর স্পষ্টীকরণ, অগ্রগতি এবং অতিদ্রুত করণীয় সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে সুপারিশ দিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

ছয় সদস্যের কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে এবং সদস্য সচিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী। কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্ল্যাহ, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষক সমিতির যেসব যৌক্তিক দাবি রয়েছে সেগুলা বাস্তবায়নে আমরা পদক্ষেপ নিচ্ছি। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুপারিশ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আলোচনা করে উদ্ভুত পরিস্থিতি নিরসন করা হবে। তাই শিক্ষক সমিতির নেতাদের আলোচনায় বসতে আহ্বান জানাচ্ছি।

   

About

Popular Links

x