Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাজেক-লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ

সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় লংগদু ও সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১১:০৪ পিএম

ভারি বর্ষণে পাহাড়ি ঢলে মেরুং ও কবাখালি ইউনিয়ন ও জেলার সদরের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। সড়কের বিভিন্ন অংশ ডুবে যাওয়ায় লংগদু ও সাজেক পর্যটন কেন্দ্রের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

পাহাড়ি ঢলে দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক ডুবে যাওয়ার রাঙামাটির লংগদুর সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ডুবে গেছে মেরুং বাজার।

সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিৎ চক্রবর্তী ঢাকা ট্রিবিউনকে বলেন, “শুক্রবার বিকেল থেকে বাঘাইহাটের রাস্তায় প্রায় কোমর সমান পানি জমে আছে। ফলে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ আছে। রাতে যদি বৃষ্টি না হয়, তাহলে পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে।”

এছাড়া খাগড়াছড়ি-সাজেক সড়কের কবাখালিতে সড়ক ডুবে যাওয়ায় রাঙ্গামাটির সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার ঢাকা ট্রিবিউনকে বলেন, “বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার ডুবে যাওয়ায় সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।”

   

About

Popular Links

x