Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

গণভবনে ঢুকেই লুটপাট

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন শিক্ষার্থীসহ হাজার হাজার জনতা

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে “লংমার্চ টু ঢাকা” সফল করতে ঢাকার রাস্তায় নেমে এসেছেন লাখো মানুষ। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়েছেন শিক্ষার্থীসহ হাজার হাজার জনতা।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়।

বিভিন্ন টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, সাধারণ মানুষ গণভবন থেকে নামীদামী জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। এছাড়াও গণভবনে ঢুকে টেলিভিশন, ফুলের টব, বালতি, মাছ, মাংস নিয়ে বের হতে দেখা যায়।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

   

About

Popular Links

x