Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিমানবন্দরে পলক আটক

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন জুনাইদ আহমেদ পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।

এদিকে ইমিগ্রেশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেছেন, “জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরে এসেছেন বলে তথ্য পেয়েছি। তবে এখনও আমার এদিকে আসেননি।”

   

About

Popular Links

x