Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে চারজনের দগ্ধ লাশ

স্থানীয়দের ধারণা, নিহতরা জাদুঘর থেকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছিলেন

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম

ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের ভেতর থেকে চারজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসাবশেষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু ভবনের সামনে লেকের পাড়ে উঁচু পেভমেন্টে চারটি লাশ পড়ে থাকতে দেখা গেছে।

মরদেহগুলো এখনও শনাক্ত করা যায়নি। 

ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজনের ধারণা, নিহতরা জাদুঘর থেকে মূল্যবান জিনিসপত্র নেওয়ার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে বাইরে থেকে অগ্নিসংযোগ করা হলে তারা আটকা পড়েন।

তারা জানান, ভোরের যেকোনো সময় পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসাবশেষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে ঢাকা ট্রিবিউনের প্রতিবেদক দেখেন, দুপুর ১টার দিকেও জাদুঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। তখনও ভবনের ভেতর অবস্থান করছিলেন বেশকিছু মানুষ। কেউ ভিডিও করছিলেন, আবার কেউ ছবি তুলছিলেন।

এছাড়াও জাদুঘরের ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। এ সময় সেখানে কোনো নিরাপত্তাকর্মী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।

   

About

Popular Links

x