পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক ও ১৯ জন সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন।
সোমবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম।
তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীরা গত কিছুদিন ধরে পাবনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান অভিযোগ তুলছেন। সমন্বয়ক হিসেবে এখন পর্যন্ত আমরা কারো থেকে কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। এরপরেও সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন তুলেছে, সেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আর সমন্বয়ক হিসেবে থাকতে চাচ্ছি না।”
মিরাজুল ইসলাম আরও বলেন, “এখন থেকে পাবনা বিশ্ববিদ্যালয়ে সমন্বয়ক পরিচয়ে আর কেউ থাকবে না, সবাই সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো খারাপ দেখভাল করবেন।”
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সমন্বয়করা শিক্ষার্থীদের কথা শুনছেন না। তাই তারা সমন্বয়কদের পদত্যাগের দাবি তুলেছেন।



