Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিএসসিতে তৃতীয় দিনে সংগ্রহ আরও সোয়া ২ কোটি টাকা

কর্মসূচির দ্বিতীয় দিনে নগদ ও মোবাইল ব্যাংকিং চ্যানেলে জমা পড়ে ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১২:০৩ পিএম

দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “গণত্রাণ” কর্মসূচির তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। রবিবারও ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে।

ফান্ড কালেকশনের সঙ্গে যুক্ত থাকা সহ-সমন্বয়ক মো. জহির রায়হান বলেন, “সর্বশেষ আপডেট: রাত ১১টা পর্যন্ত আজকে টিএসসিতে নগদ অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা।”

জানা গেছে, টিএসসির প্রধান গেটে কয়েকটি টেবিল বসিয়ে অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে। সেখানে ত্রাণ সামগ্রী ও অর্থসহায়তা গ্রহণ করছে শত শত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী। ত্রাণ বুথে লিপিবদ্ধ হওয়ার পর সেটি স্বেচ্ছাসেবকদের হাত ঘুরে টিএসসির ভেতরে যাচ্ছে। সেখানে প্যাকেজিং চলছে।

গত বৃহস্পতিবার বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার কর্মসূচির দ্বিতীয় দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে নগদ ও মোবাইল ব্যাংকিং চ্যানেলে জমা পড়ে ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা। এর মধ্যে নগদ অর্থ সংগ্রহ হয়েছে ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ১৭৩ টাকা।

   

About

Popular Links

x