Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইউনূসকে ফোন করে বন্যার্তদের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন এরদোয়ান

ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:০৭ এএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একইসঙ্গে তিনি বাংলাদেশের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফোনালাপে বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে এরদোয়ান বলেন, “তুরস্ক বন্যাদুর্গতদের মানবিক সহায়তা দেবে। বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবে তুরস্ক।”

বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়ায় মুহাম্মদ ইউনূস তুর্কি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তুর্কি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে তুরস্কে সফরের আমন্ত্রণ জানান। ড. ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, “তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।”

প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেন।

   

About

Popular Links

x