Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ 

বাস চালক নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ পিএম

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কার ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের সামনে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকার বাসিন্দা সফর শেখের ছেলে রহিজ উদ্দিন, রহিজ উদ্দিনের ছেলে রিপু (২৬) ও একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শেখরের ছেলে চন্দ্র শেখর।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, “সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরের দিকে সেতুর ১৩নং পিলারের কাছে এসে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮ জন।”

ঘটনায় নিহত ৩ জন ও আহত ৮ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করেছেন। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে।

   

About

Popular Links

x