Saturday, October 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধান উপদেষ্টা: আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম

দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় তার ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব বেসরকারি টেলিভিশনে একযোগে প্রচার করা হয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জানান, বিগত সরকারের আমলে সৃষ্ট আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “সম্প্রতি আমরা বলপূর্বক গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছি। ফলে স্বৈরাচার দ্বারা প্রতিষ্ঠিত ‘গুম সংস্কৃতি’-র সমাপ্তি ঘটানোর জন্য আন্তর্জাতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এছাড়া আমরা ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক একটি কমিশন গঠন করছি। যেসব পরিবার তাদের নিখোঁজ পিতা, স্বামী, পুত্র এবং ভাইদের পাওয়ার জন্য বছরের পর বছর ধরে যন্ত্রণার সাথে অপেক্ষা করছেন, আমরা আপনাদের বেদনায় সমব্যথী।”

তিনি বলেন, “আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে বের হয়ে আসছে ফ্যাসিস্ট হাসিনা সরকারের গুমের শিকার ভাইবোনদের কষ্ট ও যন্ত্রণা গাঁথা।”

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

   

About

Popular Links

x