Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচলে ভোগান্তি

থেমে থেমে চলা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সকাল থেকে ঢাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে। থেমে থেমে চলা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে জলাবদ্ধতার কারণে ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী ও শ্রমজীবী মানুষেরা।

মালিবাগ, মৌচাক ও মালিবাগ চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে/মেহেদী হাসান/ঢাকা ট্রিবিউন

বৃষ্টিতে মালিবাগ, মৌচাক, মালিবাগ চৌধুরী পাড়া, গ্রীন রোডসহ বিভিন্ন এলাকার গলি গোড়ালি পর্যন্ত পানিতে ডুবে গেছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সকালে বৃষ্টির সময় সড়কে যানবাহন সংকট ও ধীরগতির যানবাহনের কারণে অফিস ও স্কুলগামীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে/মেহেদী হাসান/ঢাকা ট্রিবিউন

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমারখালীতে দেশের সর্বোচ্চ ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌসুমী বায়ুর অক্ষ ভারতের মধ্যপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর সঙ্গে সম্পর্কিত একটি খাত উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়াবিদ এ কে এম এনজমুল হক জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার এবং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গত ৬ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে/মেহেদী হাসান/ঢাকা ট্রিবিউন

তবে শুক্রবার থেকে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x