Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাজেক ভ্রমণে আরও ৩ দিন পর্যটকদের না যাওয়ার পরামর্শ জেলা প্রশাসনের

এর আগে ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়েছিল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ পিএম

পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রে ১-৩ অক্টোবর পর্যন্ত আরও ৩ দিন পযর্টকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এ নিয়ে তৃতীয়বারের মতো ভ্রমণে নিরুৎসাহিতকরণের সময় বাড়ানো হলো।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

শিরীন আক্তার সংবাদমাধ্যমকে বলেন, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।”

এর আগে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তারের সই করা এক চিঠিতে ভ্রমণ না করার এ সময়সীমা আরও ৩ দিন বাড়ানো হয়েছিল। এই সিদ্ধান্ত অনুসারে ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়।

উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা পড়ে প্রায় ১,৫০০ পর্যটক ও ৫০০ ড্রাইভার-কর্মকর্তা ও কর্মচারী। খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙ্গামাটিতে পাহাড়ি-বাঙালির সৃষ্ট বিশৃঙ্খলায় ও পাহাড়ি ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধের কারণে পর্যটক ও ড্রাইভার-স্টাফরা এই সমস্যায় পড়েন। এ জন্য রিসোর্ট কটেজ মালিকদের পক্ষ থেকে তাদের থাকার জন্যে দেওয়া হয় ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও ৩ দিনের অবরোধের কারণে পর্যটন এলাকায় দেখা দেয়, খাবার পানি, গ্যাস ও খাদ্য সংকট। তাই সাম্প্রদায়িক  সংকটের সময়ে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিবেচনা করে পর্যটকদের সেখানে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

   

About

Popular Links

x