Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি সৌদি আরবের

জেদ্দায় ধর্ম উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ সম্মতির কথা জানানো হয়

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৫ পিএম

বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি আরব।

রবিবার (৬ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক ফাউযান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ সম্মতির কথা জানানো হয়।

এ প্রসঙ্গে তাওফিক ফাউযান বলেন, “সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানোর ব্যাপারে সৌদি সরকারের কোন আপত্তি নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছ। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।”

এছাড়াও বাংলাদেশি হজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি চালু করার নিশ্চয়তা দেন সৌদি মন্ত্রী। পাশাপাশি “রুট টু মক্কা” কর্মসূচি চলাকালীন কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টা আশ্বাস্ত করেন তিনি।

উল্লেখ্য, আগামী হজ মৌসুম থেকে বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে সমুদ্রপথে জাহাজযোগে ২-৩ হাজার হজযাত্রী পাঠানোর পরিকল্পনা আছে সরকারের।

   

About

Popular Links

x