Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১০০ টাকায় দেখা যাবে মিরপুর টেস্ট

২১ অক্টোবর প্রথম টেস্টে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজহ খেলতে ঢাকায় অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি মিরপুরে শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিপুর টেস্টের জন্য টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোট পাঁচটি ক্যাটাগরিতে টিকেট ক্রয়ের সুযোগ পাচ্ছেন সমর্থকরা। একদিন খেলা দেখতে অন্তত ১০০ টাকা খরচ করতে হবে। আর ভিআইপিএ স্ট্যান্ডে বসে একদিন খেলা দেখতে সর্বোচ্চ খরচ হবে ৫০০ টাকা।

ইষ্টার্ন স্ট্যান্ডের টিকেটের দাম ধরা হয়েছে মাত্র ১০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে খেলা দেখতে চাইলে টিকেটের দাম পড়বে ২০০ টাকা। ক্লাব হাউজে ৩০০ টাকা খরচ করে পাঁচদিনের টেস্টের মাত্র একদিন দেখতে পারবেন তারা। ভিআইপি স্ট্যান্ডে বসে যারা খেলা দেখতে চান তাদের টিকেট কিনতে হবে ৫০০ টাকায়।

সবচেয়ে বেশি টিকেটের দাম ধরা হয়েছে গ্র্যান্ডের। ক্রিকেটারদের ড্রেসিংরুমের পাশের সেই স্ট্যান্ডে বসে দিনভর খেলা দেখতে চাইলে ১ হাজার টাকা খরচ করতে হবে। ২০ অক্টোবর থেকে টিকেট ছাড়বে বিসিবি। মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেইটের পাশের বুথ থেকে টিকেট ক্রয় করতে পারবেন সমর্থকরা।

বিভিন্ন স্ট্যান্ডের টিকেটের দাম

গ্র্যান্ড স্ট্যান্ড- ১ হাজার টাকা

ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা

ক্লাব হাউজ- ৩০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা

ইষ্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা

   

About

Popular Links

x