Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে সাকিব ভক্তদের বিক্ষোভ, বিরোধীদের ধাওয়া

পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পিএম

মিরপুরে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের সঙ্গে তার বিরোধীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সাকিব ভক্তরা তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে নেওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা দুই পক্ষের লোকজনকে তাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

এর আগে মিরপুরে স্টেডিয়ামের সামনে লং মার্চ নিয়ে আসেন ভক্তরা। সেখানে সাকিবকে দেশের মাটিতে অবসরের সুযোগ করে দিতে এক দফা দাবি জানান ভক্তরা। এ সময় সাকিব বিরোধী পক্ষ তাদের ধাওয়া দেন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

উল্লেখ্য, দিনদুয়েক আগেই নিজের শেষ টেস্ট খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বিমান ধরেন সাকিব আল হাসান। শর্ত ছিল, পর্যাপ্ত নিরাপত্তা পেলে দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলবেন তিনি। এখান থেকেই যাবেন অবসরে। তবে দুবাই পর্যন্ত আসার পরেই ফিরে যান সাকিব। 

গত কয়েক দিন ধরেই সাকিব ভক্তরা তাকে দেশের মাঠে খেলার দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে, “সাকিববিরোধীরা তাকে ফ্যাসিস্ট সরকোরের দোসর” উল্লেখ করে তাকে দেশের জার্সিতে খেলতে না দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

   

About

Popular Links

x