Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে দেশের বাজারে রয়্যাল এনফিল্ড, জেনে নিন দাম

মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০২:৩৯ পিএম

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের বাজারে প্রবেশ করলো রয়্যাল এনফিল্ড। মোটরসাইকেলগুলো দাম রাখা হয়েছে ৩ লাখ ৪০ থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে।

সোমবার (২১ অক্টোবর) ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল উন্মোচন করেছে।

মডেল চারটি হলো- হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর। এর মধ্যে হান্টার ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে। তবে রঙের ভিন্নতার ওপর ভিত্তি করে দাম বাড়তে পারে। আর ক্লাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪ লাখ ০৫ হাজার টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪ লাখ ১০ হাজার টাকা।

হাইওয়ে রাইডারদের প্রিয় মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার টাকা থেকে। মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৪৫ দিন পর মোটরসাইকেল ডেলিভারি শুরু করবে কোম্পানিটি।

   

About

Popular Links

x