Tuesday, November 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

জেলহত্যা দিবস আজ

১৯৭৫ সালের এইদিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ এএম

৩ নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের সদস্য জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে হত্যা করা হয়।

জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি হত্যাকারীরা, মৃত্যু নিশ্চিত করার জন্য গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করেছিল। প্রতি বছরের মতো আজ রবিবারও শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে জাতীয় চার নেতাকে।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট হত্যার পর খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে গঠিত সরকারে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জাতীয় চার নেতাকে আটক করা হয়। পরে ৩ নভেম্বর আরেকটি সামরিক অভ্যুত্থান হলে জেলখানার ভিতরে একদল সেনাসদস্য তাদের হত্যা করেন।  

২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত জেল হত্যা মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামির মধ্যে ১৫ সাবেক সেনা কর্মকর্তার শাস্তি এবং অন্য পাঁচ জনকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে পলাতক তিন জনের মৃত্যুদণ্ড এবং অন্য ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

   

About

Popular Links

x