Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকি

এ ঘটনার পরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে থানায় জিডি করেন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছেন দুষ্কৃতকারীরা। এ ঘটনার পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মাসুদ রানা বাদী হয়ে থানায় জিডি করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সোমবার সকাল ১০টার দিকে অজ্ঞাতপরিচয়ে মোবাইল ফোনে উপাচার্যকে হুমকি দেওয়া হয়। উপাচার্য তখন ঢাকার ধানমন্ডির বাসায় ছিলেন। পরে দুপুরে ধানমন্ডি থানায় জিডি করা হয়।

এ বিষয়ে উপাচার্য এ এস এম আমানুল্লাহ বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় যোগদান করার পর বেশ কিছু উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছি। পাশাপাশি সংস্কারও করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনেককে বদলি করা হয়েছে। ধারণা করছি, এসব কারণে কেউ ক্ষোভ থেকে ফোন করে আমাকে হত্যার হুমকি দিয়েছে। অজ্ঞাতপরিচয়ে দুষ্কৃতকারীরা ফোন করে বলে, আপনি যা খুশি, তা–ই করছেন। সিন্ডিকেট তৈরি করছেন। এসব থেকে বিরত না থাকলে আপনাকে গুলি করে হত্যা করা হবে। শুধু আপনাকে নয়, আপনার সাথে যারা আছে, আপনার একান্ত সচিবসহ অন্যদেরও হত্যা করা হবে।’’

এ ঘটনার পরপরই হুমকি দেওয়ার নিন্দা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

   

About

Popular Links

x