Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্র উপদেষ্টা: অপরাধী যে দলেরই হোক, যত প্রতাপশালী হোক ছাড়া পাবে না

এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০১:০৪ পিএম

অপরাধী যেই হোক না কেন কোনো অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) । “অপরাধী যত প্রতাপশালী হোক, যে দলেরই হোক ছাড় পাবে না”, বলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা অনেকেই ঢাকার অলিগলি চেনেন না। সে জন্য একটু সময় দিতে হবে।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘চাঁদাবাজি যাতে না হয়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিকশাগুলো যাতে প্রধান সড়কগুলোতে আসতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘ঢাকার মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের মিটিং ছিল। এই মিটিংয়ে পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন-মোহাম্মদপুর এলাকা খুবই ঝামেলাপূর্ণ ছিল। এখন আগের চেয়ে অনেক শান্ত রয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘ট্রাফিক বা যানজট নিয়েও সমস্যা রয়েছে। রাস্তা থেকে দোকানপাট সরানোর আলোচনা হয়েছে। অনেক জায়গায় ফুটপাত ছেড়ে রাস্তায়ও দোকানপাট বসানো হয়।’’

এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

   

About

Popular Links

x