Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশি শিক্ষার্থীদের ফুল ফান্ডেন্ড স্কলারশিপ দেবে আল-আজহার বিশ্ববিদ্যালয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ প্রত্যাশা ব্যক্ত করেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেন্ড স্কলারশিপ ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এসময় এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন গ্র্যান্ড ইমাম।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন গ্র্যান্ড ইমাম ড. আহমেদ আল তাইয়েব। এসময় অধ্যাপক ইউনূসকে হাজারও বছরের পুরনো প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা প্রদানের জন্য আমন্ত্রণ জানান তিনি।

গ্র্যান্ড ইমাম বলেন, “আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন বিচক্ষণ মানুষ। বিপ্লবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে বিচক্ষণতার সঙ্গে কাজ করার জন্য স্যালুট জানাই।”

   

About

Popular Links

x