Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে, বিষয় থাকবে ৪টি

বৃত্তি পরীক্ষায় তিন ধরনের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:৫৭ এএম

২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। এ বছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

পরীক্ষার কাঠামো সম্পর্কে বলা হয়েছে, এ বছর বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (যেখানে উভয় বিষয়ের ৫০% করে প্রশ্ন থাকবে) এই ৪টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে ১০০ এবং পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম সাময়িক পরীক্ষার ভিত্তিতে সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী নির্বাচন করতে বলা হয়েছে।

তিন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো হলো- সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীদের বাছাই করে যথাসময়ে তালিকা পাঠাতে বলা হয়েছে।

   

About

Popular Links

x