Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

শরীয়তপুরের খায়েরচর এলাকায় তাদের বাড়ি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

শরীয়তপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন জাহাঙ্গীর শিকদার (৪৫) ও তার ভাই মোহাম্মদ আলীও (৪২)।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনদের সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসাশিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

তাদের আরেব ভাই কানন শিকদার সাংবাদিকেদের বলেন, “আমরা ছয় ভাই। আমাদের ভাইদের মধ্যে খুব ভালো সম্পর্কে। গতকাল রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মরদেহ নিয়ে বাড়ি ফেরার পর আত্মীয়দের বিষয়টি জানানো হয়। মেজো ভাইয়ের মৃত্যুর খবরে হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও মারা যান। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।”

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, “জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছে দেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন।”

   

About

Popular Links

x