Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় আজও বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে দূষিত শহরের তালিকায় পঞ্চম

একিউআই সূচক ১৫১-২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৫ এএম

বাংলাদেশের জনবহুল রাজধানী ঢাকা শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় একিউআই স্কোর ১৬৮ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

একিউআই সূচক অনুযায়ী, আজকের বাতাসকে “অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০-১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে “মাঝারি” বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১-১৫০ এর মধ্যে হলে “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১-২০০ এর মধ্যে হলে “অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত হয়, ২০১-৩০০ এর মধ্যে হলে “খুব অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে “বিপজ্জনক” হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে ৪৭৫, ২৬৩ ও ১৯৪ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশে একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

   

About

Popular Links

x