Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

এর আগে ৪৫ দিন বন্ধ থাকার পর ৪ নভেম্বর খুলে দেওয়া হয় সাজেকের পর্যটন কেন্দ্রগুলো

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ এএম

নিরাপত্তার স্বার্থে বুধবার (৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এবং তার পাশ্ববর্তী এলাকায় আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসন এ সিন্ধান্ত গ্রহণ করে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, “সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে এই নিরুৎসাহ প্রদান করা হয়েছে।”

উল্লেখ্য, এ বছরের ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় ৩ দিন সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তা আরও দুই দফা বৃদ্ধি করার পর ৪ নভেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সাজেকের পর্যটন কেন্দ্রগুলো।

   

About

Popular Links

x