Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় শুক্রবার থেকে ৩ দিন বৃষ্টির আভাস

দেশের সাত বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রংপুর বাদে দেশের সাতটি বিভাগে বিভাগেই মাঝানরি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৮ ডিসেম্বর) আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ স্বাক্ষরিত বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি (১১-২২ মিমি/২৪ ঘণ্টা) থেকে ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সংবাদমাধ্যমকে বলেন, “১৯ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। ২২ ডিসেম্বর দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।”

তিনি জানান, সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে। অপেক্ষাকৃত হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের জেলাগুলোতে। খুলনা বিভাগের জেলাগুলোতে ১০০ থেকে ১৭৫ মিলিমিটার এবং বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় ৭৫ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এর আগে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছিল।

   

About

Popular Links

x