রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের হাতে জিম্মি হওয়াদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা।
এ সময় তিন ডাকাতকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডাকতরা অপেক্ষাকৃত কমবয়সী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
এর আগে দুপুর দুইটার দিকে ডাকাতদল ব্যাংকটিতে হানা দেয়। খবর পেয়ে দ্রুত ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রাখে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে তারা জিম্মিদের উদ্ধারে পদক্ষেপ শুরু করে। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনটি গাড়িতে করে ব্যাংকটি থেকে জিম্মি ও ডাকাতদের নিয়ে বের হতে দেখা যায়। ব্যাংকটিতে গ্রাহক ও গ্রাহকসহ ১০-১২ জন জিম্মি ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের সদস্যরা চিরকুটের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল। সেই মোবাইল নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করে। একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা। পরে একে একে ডাকাত দলের সদস্যরা বেড়িয়ে আসে। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ডাকাত সদস্যকে গাড়িতে তুলে নিয়ে যায়।



৫ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ও ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন
কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাতরা