Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কেরানীগঞ্জে ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাতরা

ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রেখেছে র‍্যাব–পুলিশ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একদল ডাকাত হানা দেওয়ার খবর পাওয়া গেছে। ডাকাত দলের সদস্যরা ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ডাকাতদল হানা দেয়। ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রেখেছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডাকাতদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছেন।

এদিকে, বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাংকের পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত আসার কথা জানানো হয়। এতে ব্যাংকটির সামনে ভিড় করেছেন স্থানীয় জনতা।

ডাকাতরা ব্যাংকটিতে কমপক্ষে দশ জনকে জিম্মি করে রেখেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

   

About

Popular Links

x