Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টেকনাফে অপহৃত ১৯ বনকর্মীর মধ্যে ১৮ জনকে উদ্ধার

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় ১৯ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করেছে র‍্যাব (র‌্যাপিড একশন ব্যাটলিয়ন)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, ৩০ ডিসেম্বর টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় ১৯ বনকর্মীদের অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরপর অভিযান চালিয়ে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অপহৃত শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি দ্রুত উদ্ধার হবে।”

   

About

Popular Links

x