Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাজেকে শিক্ষার্থীদের বহনকারী পর্যটকবাহী জিপ খাদে

গাড়িটিতে পাঁচজন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা যায়। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। তবে ওই জিপে থাকা পর্যটকেরা সবাই নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র থেকে জিপে খাগড়াছড়ির উদ্দেশে ফিরছিলেন। পর্যটনকেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে সাজেক-বাঘাইহাট সড়কের শিজকছড়া এলাকায় পৌঁছালে তাদের জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় জিপটি। এ সময় জিপে থাকা ১২ জন পর্যটকের সবাই কমবেশি আহত হন।

এ বিষয়ে সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা সাংবাদিকদের বলেন, “সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপটি শিজকছড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে খাদে পড়ে গিয়ে পর্যটকেরা আহত হন।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার বলেন, “সাজেক থেকে ফেরার পথে একটি পর্যটকবাহী জিপ উল্টে ১০ থেকে ১২ পর্যটক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x