Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মামলা নিতে গড়িমসি, গুলশান থানার ওসি বরখাস্ত

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

একটি ডাকাতির ঘটনা অনুসন্ধানে গড়িমসির অভিযোগে ঢাকার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একটি ডাকাতির ঘটনা অনুসন্ধান করতে দেরি করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

জানা গেছে, সাময়িক বরখাস্তের পর গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে।

এ বিষয়ে গুলশান বিভাগের একজন পুলিশ কর্মকর্তা জানান, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর সড়কে এক ব্যবসায়ীর বাসায় যৌথবাহিনীর পরিচয়ে ডাকাতি হয়। 

ব্যবসায়ীর বরাতে ওই কর্মকর্তা বলেন, “ডাকাতরা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি স্বর্ণের গয়নাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় গিয়ে কয়েকদিন ঘুরেও মামলা করতে পারেননি। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।”

 

   

About

Popular Links

x