Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামবাগে বাড়িতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম

পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর ৮ মিনিট পরেই ৩টা ২৫ মিনিটে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

লালবাগ ফায়ার স্টেশনের দুটি, হাজারীবাগ থেকে দুটি, পলাশী থেকে দুটি ও সিদ্দিকবাজার থেকে দুটি ইউনিটসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

   

About

Popular Links

x