Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এখন ‘জুলাই-২৪ স্কয়ার’

শেখ পরিবারের নামে থাকা ২ হলের নামও পরিবর্তন করা হয়েছে

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৩:০১ পিএম

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২টি আবাসিক হলের নাম ও একটি চত্বরের নাম পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রদের ‘‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’’ নাম পরিবর্তন করে ‘‘বিদ্রোহী হল’’ ও ছাত্রীদের ‘‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের’’ নাম পরিবর্তন করে ‘‘শিউলিমালা হল’’ রাখা হয়েছে। এছাড়াও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসংবলিত ‘‘বঙ্গবন্ধু স্কয়ার’’–এর নাম পরিবর্তন করে ‘‘জুলাই-২৪ স্কয়ার’’ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. মিজানুর রহমান শনিবার সকালে গণমাধ্যম প্রথম আলোকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় তিনটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের জোর দাবি ছিল নাম পরিবর্তনের। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি বলেন, “জুলাই বিপ্লবের পর স্বৈরাচারের কোনো চিহ্ন বাংলাদেশে থাকুক সেটি আমরা চাই না। নজরুলের শ্রেষ্ঠ দুটি সৃষ্টির নামে হলের নামকরণ করায় আমরা আনন্দিত। পাশাপাশি জুলাই বিপ্লব স্মরণে ‘জুলাই ২৪ স্কয়ার’ নামকেও সাধুবাদ জানাই। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনা বা সৃষ্টিকর্মের নামকরণ কোনো ব্যাক্তিকেন্দ্রিক না হোক, সেটাই কাম্য।”

   

About

Popular Links

x