Thursday, October 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরনে বোরখা, তরুণীর মাথাবিহীন দেহ উদ্ধার

মাথা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৬:৩১ পিএম

লালমনিরহাট সদর উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাড়ালদা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার বয়স আনুমানিক ২০-৩০ বছরের মধ্যে। বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে ভুট্টার মালিক ক্ষেত দেখতে যান। তখন বোরখা পরা, মাথা ছাড়া তরুণীর মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্যকে জানান। ওই ইউপি সদস্য পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

বুধবার ভোর রাতের দিকে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুন্নবী জানান, অজ্ঞাতপরিচয় ওই তরুণীর বয়স আনুমানিক ২০-৩০ বছরের মধ্যে।‌ মরদেহের পাশে একজোড়া স্যান্ডেল ও একটি মানকি ক্যাপ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হত্যাকারী এগুলো ফেলে রেখে গেছেন। মরদেহের ময়নাতদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাথা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

   

About

Popular Links

x