Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘মাদকের টাকার’ জন্য মাকে গলা কেটে হত্যার চেষ্টা, বাবাকে কুপিয়ে জখম

অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:০৬ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙার উপজেলায় মায়ের গলা কেটে ও বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা না পেয়ে ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত পৌন ১টার দিকে উপজেলার বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন- আমেনা বেগম (৬০) ও তার স্বামী মো. আব্দুর রহিম (৭০)। আটক করা হয়েছে তাদের ছেলে আবুল কালামকে (৩৮)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নেশার টাকার জন্য মা আমেনা বেগমকে গলা কেটে হত্যার চেষ্টা করেন আবুল কালাম। বাধা দিতে গেলে বাবা আব্দুর রহিমকেও কুপিয়ে আহত করে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় আবুল কালামকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওসি তফিকুল ইসলাম তৌফিক বলেন, “পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

   

About

Popular Links

x