Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাচালককে ছিনতাইকারীর ছুরিকাঘাত

বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০১:৪৮ পিএম

ঢাকার শ্যামপুর থানাধীন মীর হাজিরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক সিএনজিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মীর হাজিরবাগ এলাকায় হাবু কমিশনারের বাড়ি সংলগ্ন ইঞ্জিনিয়ার গলিতে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশাচালক পান্নু মাতব্বর (৪০) শরীয়তপুরের জাজিরা উপজেলার বাসিন্দা।

আহতের ভাতিজি মোছা. রুমা বলেন, “সকাল ৯টায় রাজধানী শ্যামপুর থানাধীন মীর হাজিরবাগ এলাকায় হাবু কমিশনারের বাড়ি সংলগ্ন ইঞ্জিনিয়ার গলিতে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে আমি তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসি।”

কর্তব্যরত চিকিৎসক আহতের পরীক্ষা-নিরীক্ষা করে ঢামেকের ৪নং ওয়ার্ডে স্থানান্তর করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

   

About

Popular Links

x