Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাকের নিচে চাপা পড়ে আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইলের দুর্ঘটনায় নিহত আনসার কমান্ডার ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫৮ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী ট্রাকের চাপায় এক আনসার কমান্ডার নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে।

নিহত শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, “ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন আনসার সদস্য শফিউল্লাহ। শুক্রবার ভোরে নামাজ পড়ে হাঁটতে বের হন তিনি। হাঁটার এক পর্যায়ে হাসপাতালের সামনে এলে মাটি বহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।”

   

About

Popular Links

x