বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৫২ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৭ কেজি ৯৫৮ গ্রাম স্বর্ণ, ৭৮০ গ্রাম রুপা, ২৫,১৭৩টি শাড়ী, ১০,৭০১টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২২,২৮০টি তৈরী পোশাক, ৩৩,৮৮৯ মিটার থান কাপড়, ৫,৬৪,৩৫৭টি কসমেটিক্স সামগ্রী, ১,৭৬২টি ইমিটেশন গহনা, ৪৭ লাখ ৫২,১৯৬টি আতশবাজি, ৬,৯২৯ ঘনফুট কাঠ, ৩,২৩৬ কেজি চা পাতা, ২৫,৬৫৬ কেজি সুপারি, ১ লাখ ৬৩,৩৮৪ কেজি চিনি, ১০,৬৯০ কেজি সার, ৯৭ লিটার অকটেন, ২৫,৯০০ কেজি কয়লা, ২১২ কেজি সুতা/কারেন্ট জাল, ৫২২টি মোবাইল ফোন, ৭৪৯টি মোবাইল ডিসপ্লে, ৮৬,৭৮১টি চশমা, ১২,৭৩১ কেজি বিভিন্ন প্রকার ফল, ৩,৬৪১ কেজি ভোজ্যতেল, ৯৫১ কেজি পেঁয়াজ ও রসুন, ১৭,২৩৫ কেজি জিরা, ৬,৩২৫ কেজি কিসমিস, ১ লাখ ৩,৯৫৩ পিস চকলেট, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৪টি ট্রলি, ১৭টি নৌকা, ২০টি সিএনজিচালিত অটোরিকশা/ইজিবাইক, ৬২টি মোটরসাইকেল এবং ৩৫টি বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি ওয়ান শুটারগান, ৪৬ রাউন্ড গুলি ও ৩৩,১০০ রাউন্ড সীসার গুলি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৭ লাখ ৪৭,১৬১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৫৮৫ গ্রাম হেরোইন, ৪ কেজি ১০৫ গ্রাম কোকেন, ১৬,২৪২ বোতল ফেনসিডিল, ৯,৩৭৭ বোতল বিদেশী মদ, ৪৪ লিটার বাংলা মদ, ১,২৩৫ বোতল ক্যান বিয়ার, ২,৬১১ কেজি গাঁজা, ১ লাখ ৫৫,২৩৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৮ লাখ ৫,১৩৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৫,৩৪০ বোতল ইস্কাফ সিরাপ, ৫৫ বোতল এমকেডিল/কফিডিল, ২৭ লাখ ৩৭,০৬৯ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও ট্যাবলেট, ১২ বোতল এলএসডি এবং ৮৪,২০০ এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৩৭ জন বাংলাদেশী নাগরিক ও ১৪ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৬৪৭ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।



