Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

এ সময় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৬ এএম

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৪ জন নিহত। স্থানীয়রা আরও জানান, এ ঘটনায় অন্তত ৫ জনকে আহত অবস্থায় দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ‘‘ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশগলো উদ্ধার করে সদর হাসপাতালে রাখা হয়েছে।’’

   

About

Popular Links

x