Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশে কর্মরত ছিলেন

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট ব্যারাকের নিজ কোয়ার্টার থেকে শামীম রেজা সাজু (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শামীম কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন জুটিয়াডাঙ্গা গ্রামের বসবাস করতেন। তিনি কয়েক মাস আগে দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন।

পুলিশ জানায়, শামীম ব্যারাকের একটি কক্ষে একাই থাকতেন। সকালে তিনি ডিউটিতে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন এবং আত্মহত্যার পথ বেছে নেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।’’

এছাড়া পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানান দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও বিস্তারিত খোঁজখবর নেন।

   

About

Popular Links

x