Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাঙ্গামাটিতে সিএনজিচালিত অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৫

এছাড়াও একজন আহত হয়েছেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

হতাহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় লোকজন নিহত ও আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। 

স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশা করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। বাকি ৩ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।”

   

About

Popular Links

x