Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরের কাশিমপুর কারাগারে সাবেক মেয়র আইভী

এর আগে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়

আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:৫৯ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুর ২টায় তাকে কারাগারে নেওয়া হয়েছে। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এর বাইরে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

   

About

Popular Links

x