Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে ক্যামেরা ছিনিয়ে নিয়ে আলোকচিত্রিকে ছুরিকাঘাতে হত্যা

একই রাতে মোহাম্মদপুর ও জিগাতলায় দুই খুন

আপডেট : ১৭ মে ২০২৫, ১১:৪২ এএম

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের হামলায় নুর ইসলাম (২৬) নামে এক আলোকচিত্রি নিহত হয়েছেন।

শুক্রবার রাত আটটার দিকে মোহাম্মদপুর দূর্গা মন্দির গলিতে এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলামের বাড়ি বরিশালের আগৈলঝরার পূর্ব সুজনকাঠী গ্রামে। তিনি ধানমণ্ডি এলাকারা শংকর বাসস্ট্যান্ডের পেছনে একটি বাসায় থাকতেন।

শনিবার (১৭মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

নিহত নুর ইসলামের ভাই ওসমান গনি বলেন, “শুক্রবার রাত আটটায় মোহাম্মদপুর দূর্গা মন্দির গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন গতিরোধ করে সঙ্গে থাকা ক্যামেরা দুর্বৃত্তরা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় এবং দুহাতে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।”

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়াতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

এদিকে, একই রাতে প্রায় কাছাকাছি সময়ে ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সামিউর রহমান আলভি (২৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক যুবক।

 

   

About

Popular Links

x