Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুখ পুড়িয়ে দেওয়া নারীর মরদেহটি কার?

কাজ করতে গিয়ে এক নারীর মুখ পোড়া বিবস্ত্র মরদেহ দেখতে পান কৃষকরা

আপডেট : ১৭ মে ২০২৫, ১০:১১ এএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মুখ পোড়া বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশের ধারণা- ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহ যাতে শনাক্ত করা না যায় সেজন্য মুখ পুড়িয়ে দিয়েছে খুনিরা। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি-না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাটক্ষেতে কাজ করতে গিয়ে এক নারীর মুখ পোড়া বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতার ভিড় জমে ঘটনাস্থলে। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “মুখ পোড়া ও বিবস্ত্র অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখ পুড়িয়ে দেওয়ায় তাকে কেউ চিনতে পারেনি। নিহতের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে।”

   

About

Popular Links

x