Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ফ্যামিলি ভিসা প্রত্যাশীদের সুখবর দিলো ইতা‌লি দূতাবাস

২০২৫ সালের ফ্যামিলি ভিসা আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রক্রিয়া করা হবে

আপডেট : ১৯ মে ২০২৫, ০৪:৫১ পিএম

ঢাকার ইতালি দূতাবাস ফ্যামিলি ভিসায় যেসব বাংলাদেশি ইতালি যাবেন তাদের জন্য সুখবর দিয়েছে। দূতাবাস জানিয়েছে, ভিসা অফিস ফ্যামিলি ভিসা বা পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়া নিষ্পত্তিতে নিয়মিত কাজ করছে। ২০২৫ সালের ফ্যামিলি ভিসা আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (১৯ মে) ঢাকার ইতালি দূতাবাস ফ্যামিলি রিইউনিয়ন বা পারিবারিক পুনর্মিলন ভিসা আবেদন নিয়ে এসব তথ্য জানিয়েছে।

দূতাবাসের এক বার্তায় জানানো হয়, কিছু আবেদনকারীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে ইতালি দূতাবাস জানাতে চায় যে, ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে। বর্তমানে ২০২৫ সালের পারিবারিক ভিসার আবেদনগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। ভিসা অফিসের প্রযোজ্য আইনের অধীনেই এগুলো সম্পন্ন হচ্ছে। একইসঙ্গে দূতাবাস ২০২৪ সালের ব্যাকলগ (পিছিয়ে থাকা আবেদন) কমানোর জন্য ধারাবাহিকভাবে এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে।

এর মধ্যে রয়েছে জরুরি আবেদনগুলোর প্রক্রিয়াকরণ, যেমন শিশু বা মানবিক পরিস্থিতি সংক্রান্ত আবেদন। কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত এবং আইনি বিবেচনার কারণে বিশেষ গুরুত্ব সহকারে প্রক্রিয়া করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, ইতালি দূতাবাস আবেদনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে তাদের ভিসা প্রক্রিয়া সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করেন। সব আবেদন যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। ইতালিতে পরিবারের সঙ্গে পুনর্মিলনের লক্ষে যেসব আবেদন জমা পড়েছে, তা যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

 

   

About

Popular Links

x