Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রেস সচিব: চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার

শফিকুল আলম বলেন, ‘বিনিয়োগকারীরা না আসার মূল কারণ হলো, আমাদের বন্দরের সক্ষমতা নেই’

আপডেট : ২৫ মে ২০২৫, ০২:৫৮ পিএম

সরকার চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, “চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার। এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

রবিবার (২৫ মে) দুপুরে ঢাকার একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম (সিএমজেএফ) আয়োজিত “সিএমজেএফ টক” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, “বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরকে ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চাই, টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন; ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।”

তিনি বলেন, “চট্টগ্রাম বন্দরের সক্ষমতা লেভেল এগিয়ে নিতে পারলে, বাংলাদেশের অর্থনীতিতে এর একটি মাল্টিপেয়ার এফেক্ট হবে। পুরো বিশ্বে এখন ট্রেডের যে একটা প্রোটেকশনইজম চলছে, সেই জায়গা থেকে আমরা একটা বেনিফিটের জায়গায় আছি। দ্রুত এটা থেকে বেনিফিট পেতে পারি।”

শফিকুল আলম বলেন, “বাংলাদেশে একটা মেনুফ্যাকচারিং হ্যাব তৈরির জন্য আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন। মেনুফ্যাকচারিং হাব তৈরির মূল শর্ত হলো, আপনার বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বন্দরের দক্ষতাকে অন্য মাত্রায় নিতে হবে, আমাদের বন্দরের সেই অন্য মাত্রার দক্ষতা নেই। আমাদের সেই ম্যানেজমেন্ট স্কিলটাও তৈরি হয়নি। এর জন্য আমরা বিদেশে বড় বড় কোম্পানির সঙ্গে কথা বলছি।”

তিনি বলেন, “শেখ হাসিনার সময় ১০০টি ইকোনমিক জোন করা হয়েছিল। সে জোনগুলো পড়ে আছে, কেউ আসছে না। বিনিয়োগকারীরা না আসার মূল কারণ হলো, আমাদের বন্দরের সক্ষমতা নেই।”

   

About

Popular Links

x