Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে বিস্ফোরণ

এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি

আপডেট : ০১ জুন ২০২৫, ০১:২৮ পিএম

রাজধানীর শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে “ককটেলসদৃশ পটকা” বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রবিবার (১ জুন) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৬টার মধ্যে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, “শিশু একাডেমি-সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে। অবশ্য ককটেলের ভেতরে যেসব জিনিস থাকে, এর মধ্যে তা নেই।”

এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়েছে কি-না জানতে চাইলে খালিদ মনসুর বলেন, “আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট সবাই অবহিত আছেন। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখাসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন।”

   

About

Popular Links

x