Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মায়ের জানাজায় অংশ নিতে সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের প্যারোলে মুক্তি

মারা গেছেন ফারজানা রুপার মা

আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:০২ পিএম

প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দি এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফারজানা রুপা এবং কাশিমপুর হাইসিকিরিটি কেন্দ্রীয় কারাগার শাকিল আহমেদকে মুক্তি দেওয়া হয়। এরপর  তারা কারাবিধি অনুযায়ী পুলিশি প্রহরায় ময়মনসিংহের উদ্দেশে রওনা হন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার  কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

কত ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।”

জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ফারজানা রুপার মা হোসনে আরা বেগম মারা যান। তার জানাজা আজ রাত ৯টায় ঘাগড়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপাকে গত ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

   

About

Popular Links

x