Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আড়াই কেজির ইলিশ ১৩ হাজার টাকায় বিক্রি

সোমবার সকালে মেঘনা নদীতে ধরা পড়ে ইলিশটি

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৪:৩২ পিএম

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে আড়াই কেজির এক ইলিশ। নবীর হোসেন নামের এক মাছ ব্যবসায়ী এটি কিনেছেন।

সোমবার (২৩ জুন) সকালে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়ে ওই ইলিশটি।

জানা যায়, সোমবার সকালে মেঘনা নদীতে ধরা পড়ে ইলিশটি। পড়ে ঘাটের মাছ ব্যবসায়ী উত্তম দাসের আড়তে তোলা হয়। নিলামে অংশ নেন অন্তত ১৫ জন ব্যবসায়ী।

মাছ ব্যবসায়ী নবীর হোসেন বলেন, “জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩,৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন।”

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, “পদ্মা-মেঘনায় ইলিশের সরবরাহ প্রায় নেই বললেই চলে। দক্ষিণাঞ্চল থেকেও ইলিশ আসছে না। মাঝেমধ্যে স্থানীয় নদী থেকে বড় আকৃতির কিছু ইলিশ পাওয়া যাচ্ছে। এসব মাছ অনলাইনে বিক্রি হচ্ছে।”

   

About

Popular Links

x