Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হলের ছাদ থেকে রাবি ছাত্রের ‘লাফ’

ফেসবুকে প্রেমসংক্রান্ত একাধিক পোস্ট দিয়েছেন তিনি

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৯:৫৫ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের ছাদ থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহিদ সোহরাওয়ার্দী হলের প্রথম ব্লকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, ছাত্র ছাদ থেকে পড়ে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমসংক্রান্ত একাধিক পোস্ট দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

সোহরাওয়ার্দী হলের ছাত্র সাগর চন্দ্র দাস নামের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, “আমি কক্ষে পড়ছিলাম। এমন সময় আমার কক্ষের সামনের দিকে একজন ছাদ থেকে চিৎকার দিয়ে পড়ে গেল, এমন মনে হলো। এসে দেখি, তার পা মাটির ভেতরে চলে গেছে। পরে শিক্ষার্থীরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ঘটনাটি শোনামাত্রই সেখানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার পায়ে একাধিক জায়গায় ফ্রাকচার (ফাটল) ও বুকে আঘাত লেগেছে। চিকিৎসক বেশ কিছু এক্স-রে করতে দিয়েছেন। রিপোর্ট পেলে পরিস্থিতি জানা যাবে।”

   

About

Popular Links

x