Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৭.৬৫ বোরের পিস্তলসহ আশুলিয়ায় যুবক গ্রেপ্তার

উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি দেশি-বিদেশি অস্ত্র

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৮:০২ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় ৭.৬৫ বোরের একটি আগ্নেয়াস্ত্রসহ মো. শামীম শেখ ওরফে মুন্না শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আরও কয়েকটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে আশুলিয়ার পূর্ব জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় রিপন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম শেখ নড়াইল সদর উপজেলার বল্লারটোপ এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার জামগড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে এমএস গলির রিপনের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় শামীম শেখের কাছ থেকে একটি ৭.৬৫ বোরের পুরনো পিস্তল, একটি ম্যাগাজিন, স্প্রিংযুক্ত দুই রাউন্ড গুলি, ১২ ইঞ্চি স্টেইনলেস স্টিলের ধারালো চাপাতি, ১৯ ইঞ্চি লোহার দা, ২২ ইঞ্চি দ্বিমুখী ধারালো ভাইকিং কুড়াল, ১৪.৫ ইঞ্চি লোহার ছুরি, ১০ ইঞ্চি লোহার ছুরি, ৪৫ ইঞ্চি মোটরসাইকেলের চেইন এবং ২৬ ইঞ্চি কালো কভারযুক্ত লোহার পাইপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শামীম শেখ ভূমিদস্যু এমএ মতিনের ক্যাডার বাহিনীর সক্রিয় সদস্য। পুলিশ জানতে পারে, ওই এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য কিছু অপরাধী সমবেত হয়েছিল। তবে অভিযানের সময় বাকিরা পালিয়ে যায়। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, ওসি (অপারেশন) শফিকুল ইসলাম সুমনসহ থানার অন্যান্য কর্মকর্তারা।

   

About

Popular Links

x